ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

সব প্রতিবেশী দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। এর কারণ হিসেবে দেশটির ‘মিজারেবল ফরেন পলিসি’কে দায়ী করেছেন তিনি। তাঁর মতে, ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও পড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে দেশটির হস্তক্ষেপের চেষ্টা সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের তো একটা হরিবল ফরেন পলিসি আছেই, মিজারেবল ফরেন পলিসি। কারণ, আপনি দেখবেন, ভারতের সঙ্গে তার নেইবার—সবার সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ, মালদ্বীপের সঙ্গে সম্পর্ক খারাপ, নেপালের সঙ্গে সম্পর্ক খারাপ, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ। সো ইটস ইউনিক মিজারেবল ফরেন পলিসি যেটা ভারতের। এবং সেটার ইফেক্ট তখন বাংলাদেশের সঙ্গেও পড়ছে। আদারওয়াইজ, ইউ নো, ভারতের পাশে আমরা আর আমাদের ওখানে বসে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করা, ওখানকার মিডিয়া সেটাকে সাপোর্ট করা—তো এটা ভারতের মিজারেবল ফরেন পলিসি ছাড়া আমি আর কিছুই বলব না।’

এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘না, এখানে বাধার কোনো কিছু নেই। উনি ফেরত আসতে চাচ্ছেন, কীভাবে আসতে চাচ্ছেন বা না চাচ্ছেন, এটা উনি বলতে পারবেন। একটা প্রসিডিউর আছে। উনি বিদেশে আছেন, আইনের মাধ্যমে আমরা উনাকে ফেরত আনতে চাচ্ছি। উনি এখন প্লেন চাবেন বা কীভাবে আসবেন, না আসবেন, সেগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি না। দেশে একটা প্রচলিত আইন আছে। সেভাবে যদি উনি আসেন, ভরসা করেন, সেভাবেই আসবেন। এর বাইরে তো আর কোনো স্কোপ নেই।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য ও আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘উনি আসার তো কোনো স্টেপ নেননি। উনি শুধু এই জিনিসটা দাঁড় করাচ্ছেন। উনি আসার স্টেপ নিক, তারপর দেখা যাক না, সিচুয়েশনটাকে আসতে দেন। এটা হচ্ছে শুধু মুখে মুখে আমরা শুনছি, টুপ করে চলে আসবেন, হঠাৎ চলে আসছেন, বিমানে আসবেন, আবার বর্ডার দেখাচ্ছেন। তো আমি যদি জিজ্ঞেস করি, হোয়াই দিস কনফিউশন? একবার বিমান চাচ্ছেন, ওদিকে ওনার দলের গুরুত্বপূর্ণ মানুষ আবার বর্ডার দেখে বেড়াচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আই থিংক ওনাদের মাইন্ডসেট ঠিক করা উচিত যে উনি কীভাবে আসতে চাচ্ছেন বা কীভাবে করবেন। উনি তো মনে হচ্ছে যে, আমার মনে হচ্ছে, এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটা বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট থাকতে চায়। উনারা দেখছেন, দুই বছর ইউনূস সরকার যাওয়ার পর, আমাদের এই সরকার আসার পরে আমাদের যে একটা নরমাল হারমনি, এই জিনিসটা আওয়ামী লীগের কোনোভাবেই ভালো লাগছে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এখানে আমাদের সঙ্গে বিরোধী দলের সম্পর্ক, দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার, দেশ সামনের দিকে চলে যাচ্ছে, পেপার-পত্রিকায় রাষ্ট্রীয় মদদে কোনো খুন নেই, গুম নেই, ব্যাংক লুট নেই, কোনো কিছু নেই। এবং আমরা চেষ্টা করছি, এরকম একটা মিসম্যানেজমেন্ট, এরকম একটা রাষ্ট্রীয় প্রত্যেকটা সংগঠন ভেঙে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে ফিরে আসার চেষ্টা করছি। আমি আগেও বলছি, আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, এটা শুধু শহরে দেখে বোঝা যাবে না। সেখানে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এই যুদ্ধগুলি, খাল কাটা, আরও অন্যান্য যে ইস্যু—এই জিনিসগুলিকে শুধুমাত্র আপনাদের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য, একটা প্যানিক ক্রিয়েট করার জন্য, একটা রাষ্ট্র… ও চেষ্টা করছে।’

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘এটা তো শুধু এখন দেখেন না, এখানে চিন্ময় থেকে আরম্ভ করে গত দেড় বছর আগে ইউনূস সরকার আসার পর থেকেও তো তারা এই জিনিসটা চেষ্টা করছেন। সব সময় দেখানো যে বাংলাদেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে আমরা শান্তিতে থাকি। যেই দুর্গাপূজা, কয়দিন আগে যে আমাদের পূজা হলো, বাংলাদেশের ইতিহাসে সেরকম পূজা হয় নাই, প্রত্যেকটা জায়গাতে। তো সুতরাং যখনই কোনো পলিটিক্যাল কনফ্লিক্টে সেখানে কোনো হিন্দু বা মাইনোরিটির লস থেকে যায়, সেটাকে ভারত অন্যভাবে কালার করতে চায়। বিকজ, ওটা বিজেপির লোকাল পলিটিক্সে সেটাকে নাম্বার দেয়। সুতরাং দে আর ইউজিং দ্য বাংলাদেশি এই জিনিসগুলিকে তাদের লোকাল পলিটিক্সের জন্য।’

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে নেতিবাচক বক্তব্য প্রচারের বিষয়ে তিনি বলেন, ‘আমি তো আপনাকে সেটাই বলছি যে, ভারতের যে মিডিয়া কাজ করছে, তারা তাদের লোকাল পলিটিক্সে কুকি পয়েন্টের জন্য কাজ করছে। এই জিনিসগুলি প্রমাণ করলে, এই জিনিসগুলি দেখাতে পারলে, তাহলে তাদের লোকাল পলিটিক্সে এই জিনিসটা বেনিফিট দেয়। তো সুতরাং এই ব্যাপারটা এরকমই। যাদের বোঝার, তারা সবাই জানে কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ এ দেশ থেকে চলে গিয়েছে, জনমানুষ কীভাবে উনাদের বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশে এখন কী পরিস্থিতি বিরাজ করছে। সো, ভারত যেখানে তাদের লোকাল পলিটিক্সে বেনিফিট পাবে, সে জন্য তারা এই কাজ করছে। এর চেয়ে বাইরে আর কিছুই না। এটা সবাই জানে, সবাই বুঝতে পারছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬