ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে

লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ

বান্দরবানের লামা উপজেলায় ভারী স্কেভেটরবাহী একটি ট্রাকের চাপে বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া—এই দুই ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গজালিয়া ইউনিয়নের ছয়মাইল এলাকার বেইলি সেতুটি পার হওয়ার সময় ভারী স্কেভেটরবাহী ট্রাকটি সেতুসহ নিচের খাদে পড়ে যায়। সেতুটি ভেঙে পড়লেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে আকস্মিকভাবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে বিঘ্ন ঘটছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামত করা হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে সড়কটি পুনরায় চালু করার চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং

লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬