ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে বেতন বৃদ্ধির দাবিতে ডোমার-নীলফামারী মহাসড়ক অবরোধ পুনঃভর্তির বদলে ‘সেশন চার্জ’, বাড়তি ফি নিয়ে বিপাকে অভিভাবকরা শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান

৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

বরগুনার বেতাগী উপজেলায় ৩ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে করুনা বালিকা দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজে দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। ২০১৯ সালে টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান সিয়াম এন্টারপ্রাইজ নির্মাণকাজ শুরু করলেও সাত বছর পেরিয়ে ২০২৬ সালেও শেষ হয়নি ভবনটির নির্মাণকাজ। বিপুল অর্থের এ প্রকল্প বাস্তবায়নে এমন দীর্ঘসূত্রতায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট ও পাথর ব্যবহার করা হয়েছে। এতে নির্মাণকাজের গুণগত মান, ভবনের স্থায়িত্ব এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, কোটি কোটি টাকার প্রকল্পের কাজ দীর্ঘ সাত বছরেও কেন শেষ হলো না? নির্মাণসামগ্রীর মান যাচাই ও কাজের অগ্রগতি তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী?

মাদ্রাসার সুপার মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “নিম্নমানের কাজ করায় আমি একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে বাধা দিয়েছি। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। উল্টো নির্মাণকাজ অসম্পূর্ণ রেখে ভবনটি ফেলে রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। প্রশাসনের কাছে আমার দাবি, দ্রুততম সময়ের মধ্যে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করা হোক।”

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান সিয়াম এন্টারপ্রাইজের তত্ত্বাবধায়ক রেনু আক্তারের কাছে নির্মাণকাজ শেষ না হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত বাজেট নেই। তিনি বলেন, “আমি যেভাবে পারছি, সেভাবে কাজ করছি। কবে কাজ শেষ করতে পারব, তা আমি নিজেও জানি না।”

সংশ্লিষ্টদের মতে, একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণে এমন দীর্ঘসূত্রতা শুধু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়টিকেও অনিশ্চয়তার মুখে ফেলছে।

এ অবস্থায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রকল্পের অনুমোদিত বরাদ্দ, অর্থ ছাড় ও ব্যয়ের হিসাব, নির্মাণকাজের বাস্তব অগ্রগতি এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

এলাকাবাসীর জোর দাবি, তিন কোটি ৭২ লাখ টাকার এ প্রকল্পের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে দ্রুত নির্মাণকাজ শেষ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবনের নির্মাণমান নিশ্চিত করতে হবে।

দীর্ঘ সাত বছরেও মাদ্রাসা ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। এখন তাঁদের একটাই প্রত্যাশা—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নির্মাণকাজ সম্পন্ন করবে এবং প্রকল্পের অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ

আপডেট সময় ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬