লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল হান্নান। গ্রাম আদালত সংশোধন আইন, ২০২৪-এর আলোকে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
২২ নভেম্বর ২০২৬ তারিখে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর থেকে জারি করা আদেশে উল্লেখ করা হয়, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবদুল হান্নানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ মনোনয়ন ইউনিয়ন পরিষদের ২ নভেম্বর ২০২৬ তারিখের স্মারকের প্রেক্ষিতে এবং গ্রাম আদালত সংশোধন আইন, ২০২৪ অনুসারে করা হয়েছে।
এ-সংক্রান্ত আদেশের অনুলিপি অবগতির জন্য লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মনোনীত ইউপি সদস্য মো. আবদুল হান্নান এবং উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর খালেদ বিন ওয়ালিদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রাম আদালত পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটরকে অনুরোধ জানানো হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও বিরোধসংক্রান্ত মামলার নিষ্পত্তি, বিচারপ্রার্থীদের সহজে বিচারপ্রাপ্তি এবং আদালতের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়।
হুমায়ুন কবির 


















