ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’

হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির

বিয়ে মানেই আনন্দ, উৎসব আর নতুন জীবনের সূচনা। সেই আনন্দকে একটু ভিন্ন মাত্রা দিতে ব্যতিক্রমী আয়োজন করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির।

বুধবার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে নববধূকে নিজ এলাকায় নিয়ে এসে বিয়ের আয়োজনে যোগ করেছেন ভিন্নমাত্রা।

শাহিন ফকির টবগী ইউনিয়নের ফকির বাড়ির মো. সিরাজের ছেলে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন। দীর্ঘ প্রবাসজীবনের ব্যস্ততার পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে দেশে এসে বিয়ের আয়োজন করেন তিনি। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে হেলিকপ্টারে নববধূকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেন।

তার এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে ফকিরকান্দী এলাকায় সৃষ্টি হয় বাড়তি কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ। হেলিকপ্টারে নববধূর আগমনের দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যেও দেখা যায় আগ্রহ ও উচ্ছ্বাস। অনেকের কাছে এটি ছিল বিয়ের অনুষ্ঠানে এক নতুন অভিজ্ঞতা।

নিজের ব্যতিক্রমী আয়োজন প্রসঙ্গে শাহিন ফকির বলেন, “বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।”

বিয়ে জীবনের এক স্মরণীয় অধ্যায়। সেই অধ্যায়কে স্মৃতিময় করে রাখতে শাহিন ফকিরের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রচলিত আয়োজনের বাইরে এমন ভিন্নধর্মী আয়োজন যেন নতুন দম্পতির জীবনের প্রথম স্মৃতির পাতায় যোগ করল বিশেষ এক গল্প।

নতুন জীবনের পথচলায় শাহিন ফকির ও তাঁর নববধূর জন্য রইল শুভকামনা। তাঁদের দাম্পত্য জীবন সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হোক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির

আপডেট সময় ০৩:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬