ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম

প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে বরিশাল বিভাগের ভোলায় মোট প্রজনন হার (টিএফআর) সর্বোচ্চ ৩ দশমিক ৫০। বিপরীতে, খুলনা বিভাগের বাগেরহাটে এ হার সবচেয়ে কম, মাত্র ১ দশমিক ৫০।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত সর্বশেষ ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’-এর ৩১৭ পৃষ্ঠার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। ভোলার পর বেশি প্রজনন হার রয়েছে মাদারীপুরে। জেলাটিতে এ হার ৩ দশমিক ৩০। নোয়াখালীতে ৩ দশমিক ০০ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ করে।

অন্যদিকে, তুলনামূলক কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এসব জেলায় টিএফআর ১ দশমিক ৭০। সর্বনিম্ন অবস্থানে থাকা বাগেরহাটে এ হার ১ দশমিক ৫০।

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে প্রজনন হার সর্বোচ্চ ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০, ঢাকা ও রাজশাহীতে ২ দশমিক ২০ এবং খুলনায় ২ দশমিক ০০।

বাল্যবিবাহের ক্ষেত্রেও রয়েছে জেলাভেদে বড় পার্থক্য। জরিপের ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে জয়পুরহাট। জেলাটিতে ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের ৫৭ দশমিক ৪ শতাংশ বর্তমানে বিবাহিত। অন্যদিকে, একই বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে কম সিলেটে, ১৪ দশমিক ৩ শতাংশ।

এ ছাড়া, জয়পুরহাটের পর রয়েছে সাতক্ষীরা। জেলাটিতে এ হার ৫৪ দশমিক ৮ শতাংশ। কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১ দশমিক ৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০ দশমিক ৬ শতাংশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী

প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ

আপডেট সময় ০২:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬