ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৬ মৃত্যুঝুঁকি নিয়ে পরিত্যক্ত সরকারি ভবনে শতাধিক মানুষের বসবাস বিমানের জ্বালানি তেল চুরির অভিযোগ তদন্তে পদ্মা অয়েলের তিন সদস্যের কমিটি সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রিশালে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার কম্বল বিতরণ মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজেই সাঁজোয়া যান চালান বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভেহিকল মডেল (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) এর সেনাযান চালিয়ে আসেন।

এ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান ছিলেন বলে জানান উপ-প্রেস সচিব রনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করে দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে প্রধানমন্ত্রীকে এই ৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এ সময় ধানের ক্ষেতের পাশ দিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে।

এর আগে, বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা দিগন্তবিস্তৃত ‘স্বর্ণদ্বীপ’ (ভূতপূর্ব জাহাজ্জার চর)।

নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত। এই দ্বীপটি প্রথম থেকেই দেশের স্বাভাবিক নিরাপত্তা বলয়ের বাইরে ছিল, যা কালের পরিক্রমায় জলদস্যু এবং ডাকাতদের অভয়ারণ্য হয়ে ওঠে।

২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশন কর্তৃক পরিচালিত সাঁড়াশি অভিযানের মাধ্যমে জলদস্যু ও ডাকাতদের সম্পূর্ণ নির্মূল করে চরটির নিরাপত্তা নিশ্চিত করা হয়।

অভিযানে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ পদাতিক ব্রিগেডের ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল এবং ৬ বীর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ডাকাতদের আস্তানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। একই দিনে স্বর্ণদ্বীপে সেনা মোতায়েন করা হয়, যা অদ্যাবধি চলমান রয়েছে।

এরপর প্রাথমিকভাবে ১৫ আগস্ট ২০১৩ এবং পরবর্তীতে ১৪ নভেম্বর ২০১৩ তারিখে ভূমি মন্ত্রণালয় কর্তৃক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটিকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এপ্রিল থেকে নভেম্বর এই ৮ মাস স্বর্ণদ্বীপ জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় দ্বীপটি যান চলাচল ও অন্যান্য কাজের জন্য উপযুক্ত হয়ে ওঠে। বর্তমানে স্বর্ণদ্বীপকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি আদর্শ প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া স্বর্ণদ্বীপে সেনাবাহিনী কর্তৃক স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদিপশু পালন, দুগ্ধ খামার স্থাপন, বনায়ন, উন্নত পদ্ধতিতে শস্য উৎপাদন, মৎস্য পালন, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইতোমধ্যে, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিসিসিটি-এর যৌথ উদ্যোগে তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ‘নৃত্যজ্যোতি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬