ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান আকন্দ, ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী এবং নবীনবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসাইন প্রমুখ।
নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নাসিরাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান আকন্দ।
নবীনবরণ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
মো. রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরো প্রধান 























