ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার অভিনেতা সোহেল খান মারা গেছেন রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক

সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে কূটনীতিকদের সরকারের বিভিন্ন নীতিমালা, দেশের সামগ্রিক পরিস্থিতি, বিনিয়োগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী।

ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকদের কাছে সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতিমালা তুলে ধরা হয়েছে। বিনিয়োগসহ বিভিন্ন বিষয় এবং সরকারের নীতিমালা কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানের সঙ্গে উপস্থিত কূটনীতিকরা একমত পোষণ করেছেন। বাংলাদেশের মানুষও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান চায়। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করার বিষয় নয় এবং এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সরকার অত্যন্ত সহনশীল ও সবাইকে সঙ্গে নিয়ে চলার নীতিতে বিশ্বাসী। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চায়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকার অত্যন্ত কঠোর ও দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বছরের শেষ দিকে সব রাষ্ট্রদূতের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করা সম্ভব না হওয়ায় একসঙ্গে আলোচনার আয়োজন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় নয় মাস পর বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের সঙ্গে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামীতে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিভিন্ন দূতাবাসে দায়িত্ব পালনরত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করা হবে। সরকারের বহুমুখী নীতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামনে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে কোনো উদ্বেগ জানানো হয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ ধরনের কোনো বিষয়ে আলোচনার উদ্দেশ্য ছিল না। সরকারের নীতিমালা ও সেগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য জানাতেই এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার

আপডেট সময় ১১:৩৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬