ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা ঢাকাকে আরও বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক চরফ্যাশনে যুবদল নেতাকে চালের স্লিপ না দেওয়ায় কর্মকর্তাকে হেনস্তা ও হুমকি মিস ইউনিভার্সে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী সাজ ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪ গোল লিভারপুলের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে রাতের তাপমাত্রা জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, সমঝোতা ছাড়াই শেষ কপ৩১ যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ পিংক বাসের আয় ৮ লাখ, ব্যয় প্রায় ৩৬ লাখ টাকা

মিস ইউনিভার্সে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী সাজ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫১৮ বার পড়া হয়েছে

চাইলেই অন্যদের মতো একই পথে হাঁটতে পারতেন সামিরা খান মাহি। তবে তা করলেন না। সুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের অন্যতম চ্যালেঞ্জিং একটি পর্ব, যেখানে প্রতিযোগীরা নিজেদের বোল্ড অবতারে উপস্থাপন করেন। সাধারণত এ পর্বে বিকিনি পরেন প্রতিযোগীরা। তবে মাহি হাঁটলেন অন্য পথে, বেছে নিলেন ভিন্ন সাজ। পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে তাঁর উপস্থিতি আলাদাভাবে নজর কেড়েছে, যা রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে নেটমাধ্যমে।

বাকিদের বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে অংশ নিতে দেখা গেলেও মাহিকে দেখা গেছে ফুলহাতার পোশাকের এই ব্যতিক্রমী লুকে। এর সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো আয়োজনের সঙ্গে মিল রেখে তাঁর পোশাক ও উপস্থাপনায় ছিল ভিন্নতা।

স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেন মাহি। নিজের একটি পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাহির এই উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসা দেখা গেছে। একজন লিখেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। মাহির ছবির মন্তব্যের ঘরেও দেখা গেছে প্রশংসা। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বে ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরেছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মধ্য দিয়ে মাতৃত্বের বার্তাও দেন তিনি।

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তাঁর মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

মিস ইউনিভার্সে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী সাজ

আপডেট সময় ০১:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬