ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

ডিসেম্বরেই আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন ঘটাবে জনগণ: ডাকসু ভিপি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৫৪ বার পড়া হয়েছে

আগামী মাসেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ, ইনশাআল্লাহ।’

একই বিবৃতিতে ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। পাশাপাশি গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি জানান। এ হামলার ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেন ডাকসু ভিপি।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।

সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ টেনে ডাকসু ভিপি তার বক্তব্যে আরও বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে এবং চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে। তবে দেশের জনগণ আগামী ডিসেম্বরেই এই অপশক্তির রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ডিসেম্বরেই আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন ঘটাবে জনগণ: ডাকসু ভিপি

আপডেট সময় ০৭:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬