ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন
জনতা ব্যাংকের ১৯৮ কোটি টাকা লোপাট

রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পারস্পরিক যোগসাজশ ও ঋণ মঞ্জুরির কঠোর শর্ত লঙ্ঘন করে জনতা ব্যাংকের ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আসামিদের মধ্যে মেসার্স রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন মালিক এবং জনতা ব্যাংকের ছয় কর্মকর্তা রয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি (নম্বর-৮) দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম।

কার্যালয়ের উপপরিচালক মো. আল-আমিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসামি করা হয়েছে রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান এবং প্রতিষ্ঠানটির দুই পরিচালক মো. ইউনুচ ভূঁইয়া ও শামসুন নাহারকে।

তাঁদের মধ্যে ইউনুচ ভূঁইয়া মাকসুদুর রহমানের ভাই এবং শামসুন নাহার তাঁর স্ত্রী। অন্যদিকে জনতা ব্যাংকের লালদীঘি ইস্ট করপোরেট শাখার তৎকালীন ছয় কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন—সাময়িক বরখাস্ত হওয়া উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও তৎকালীন শাখাপ্রধান মোহাম্মদ মোবারুকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. নুরুল মোস্তফা ও মো. আবুল মনছুর, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হরিসাধন দেব, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মুহিব উল্লাহ এবং সিনিয়র অফিসার কাজী আবুল কাশেম।

এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ মার্চ জনতা ব্যাংকের লালদীঘি ইস্ট করপোরেট শাখায় রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির অনুকূলে ৩০০ কোটি টাকার ঋণপত্র (এলসি) সীমা মঞ্জুর করা হয়।

ঋণ মঞ্জুরিপত্রে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছিল ব্যাংক কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল-ঋণের মেয়াদ বৃদ্ধির কারণে অন্য কোনো ঋণসুবিধা না দেওয়া, সব পরিচালকের ব্যক্তিগত ও করপোরেট গ্যারান্টি গ্রহণ এবং বকেয়া দায় আদায় সাপেক্ষে ঋণ ছাড় করা।

তবে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শাখার ক্রেডিট কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পরের যোগসাজশে এসব শর্ত সম্পূর্ণ উপেক্ষা করেন। তাঁরা বিধিবহির্ভূতভাবে তিনটি এলসি খোলেন। পাশাপাশি কোনো ধরনের নোটশিটে স্বাক্ষর ছাড়াই ভুয়া ভাউচার তৈরি করে দুটি এলটিআর (লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিপ্ট) হিসাব খোলেন।

এভাবে ২০১৫ ও ২০১৬ সালের বিভিন্ন সময়ে ব্যাংক থেকে মোট ১৯৮ কোটি ৪৮ লাখ ৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়। দুদক জানায়, জনতা ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিপার্টমেন্টের ২০১৭ সালের একটি অভ্যন্তরীণ নিরীক্ষা (অডিট) প্রতিবেদনেও এসব গুরুতর অনিয়মের সত্যতা পাওয়া গিয়েছিল।

ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে জনতা ব্যাংকের লালদীঘি ইস্ট করপোরেট শাখায় রতনপুর শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কাছে সুদে-আসলে মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৩০৫ কোটি ১২ লাখ টাকা।

অথচ ২০১৬ সালে এই ঋণের বিপরীতে বন্ধক রাখা জমি ও যন্ত্রপাতির মূল্যায়ন করা হয়েছিল ১৮৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৬১২ টাকা। ফলে বন্ধকি সম্পদের চেয়ে ব্যাংকের জনতা ব্যাংকের ১৯৮পাওনা এখন অনেক বেশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

জনতা ব্যাংকের ১৯৮ কোটি টাকা লোপাট

রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৮:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬