ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দেশের আটটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন মেধাবী শিক্ষার্থী ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে হাতে-কলমে আইনি শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাঁদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তাঁরা ‘Combating Deepfake Hate Speech: Digital Preparedness in Bangladesh’ এবং ‘Cyber Security Awareness’ শীর্ষক দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

ইন্টার্নদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ০৯:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬