ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

আইনজীবীর ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় সংসদে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা গতকাল সোমবার (১৬ নভেম্বর) আইনজীবী জাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাঁকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয়। মারধরের একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাজিবুর রহমান বলেন, ওই আইনজীবী বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও তাঁকে ছাড় দেওয়া হয়নি।

তিনি বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত রয়েছেন। সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্যও সংসদে আছেন। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি আশা করছিলাম। একই সঙ্গে আইনমন্ত্রীর কাছ থেকেও বিবৃতি প্রত্যাশা করছিলাম।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, মবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অথচ এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা এবং সংসদে তাঁদের বিবৃতি প্রত্যাশা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

আইনজীবীর ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি

আপডেট সময় ০৭:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬