ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে

জামালপুরে অবৈধ বালু উত্তোলনে এক রাতেই গায়েব রাস্তা-জমি

অবৈধভাবে বালু উত্তোলনের প্রভাবে নদীভাঙনে এক রাতেই বিলীন হয়েছে ফসলি জমি ও গ্রামীণ সড়ক। হঠাৎ ভাঙনে জমি হারিয়ে দিশাহারা কৃষকরা। অন্যদিকে, সড়ক বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। দ্রুত নদীভাঙন রোধ ও বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১৭ কাঠা জমিই ছিল ঝর্ণা বেগমের শেষ সম্বল। সেই জমিতে চাষাবাদ করেই চলত তার সংসার। কিন্তু এক রাতেই যমুনার শাখা নদীর ভাঙনে বিলীন হয়েছে তার সেই সম্বল। জমি হারিয়ে এখন দিশাহারা তিনি। ঝর্ণা বেগম বলেন, দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে সংসার চালাতাম। কিন্তু এক রাতেই সব নদীতে চলে গেল। এখন কীভাবে সংসার চালাব, তা নিয়ে চিন্তায় আছি। জামালপুরের মাদারগঞ্জে শুধু ঝর্ণা বেগমের জমিই নয়, নদীগর্ভে চলে গেছে আরও কয়েকজন কৃষকের প্রায় দুই বিঘা ফসলি জমি ও একটি গ্রামীণ সড়কের ৬০ মিটার অংশ।

সরেজমিনে দেখা যায়, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় ছোট যমুনা নদীর তীরে ভাঙন অব্যাহত রয়েছে। নদীর পাড়ের মাটি ধসে পড়ছে প্রতিনিয়ত। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি ও গ্রামীণ সড়কের একটি অংশ। এতে হুমকির মুখে পড়েছে আশপাশের জমি ও বসতবাড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুখনগরী থেকে শুরু হওয়া সড়কটি অন্তত পাঁচটি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। প্রতিদিন পাঁচ হাজারের বেশি মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু নদীভাঙনে সড়কটির প্রায় ৬০ মিটার অংশ বিলীন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিকল্প পথে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন, এর আগে বালু উত্তোলন বন্ধ হয়েছিল, আবার সাত দিন হলো চালু হয়েছে, এখন রাস্তা ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দা সামাদ মিয়া বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের কষ্ট হয়ে গেছে। আমরা এর বিচার চাই এবং রাস্তা চাই আমরা।

অভিযুক্ত ড্রেজার মালিক মো. আজাদ বলেন, আমি প্রশাসনের অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করছি। মূলত এটা আমাদের এলাকা, এজন্য কারও অনুমতি প্রয়োজন হয়নি। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখা হবে। ড্রেজার জব্দসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু সুখনগরী নয়, যমুনা, ব্রহ্মপুত্র ও আলাইসহ জামালপুরের বিভিন্ন নদ-নদীর অন্তত ২০টি স্থানে অবাধে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং

জামালপুরে অবৈধ বালু উত্তোলনে এক রাতেই গায়েব রাস্তা-জমি

আপডেট সময় ০৭:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬