বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ের কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের উদ্যোগে শনিবার সকালে কালামপুর বাজার এলাকায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডায়াবেটিস সেন্টারের সাবেক পরিচালক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক হাসান মাহমুদ হাদী, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান মানিক, হাসপাতালের পরিচালক মোকলেছুর রহমান, আজাহারুল ইসলাম রাজু, রাশেদুল ইসলাম রফিক, আবুল কালাম আজাদ, লোকমান হোসেন, পলাশ মাহমুদ, আব্বাস আলী, সাব্বির আহমেদ সুমন, মনির হোসেন, জামান হোসেন, আসলাম হোসেন, প্রদীপ সরকার, শাহীনুর ইসলাম, শামিম আহমেদ কবি ও মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রহিম প্রমুখ।
র্যালিটি কালামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুই শতাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
সাইদ আল মামুন-স্টাফ রিপোর্টার 






















