ঢাকা ০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস

এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ গুপ্ত সংগঠনের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জিয়া গবেষণা পরিষদ ঢাকা মহানগরীর উদ্যোগে অদ্য ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী টনি টাওয়ারের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

উক্ত মিছিলটি যাত্রাবাড়ী, মীরহাজারীবাগ ও দয়াগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মীরহাজারীবাগ কাঁচাবাজারের সম্মুখে এক সমাবেশে মিলিত হয়। জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মো. মহিউদ্দিন, ঢাকা মহানগর নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মৎস্যজীবী দলের ঢাকা মহানগর নেতা মিলন হাওলাদার, গাউস গোলাম আজিম ভূঁইয়া, যুবদল নেতা মৃধা তারেক রহমান, মো. জহিরুল ইসলাম, মো. হারুন গাজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, আজ আমরা এখানে সমবেত হয়েছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের জানমাল রক্ষার এক পবিত্র দায়িত্ব নিয়ে। আপনারা জানেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। তারা গুপ্ত সংগঠনের ব্যানারে দেশে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করে চলমান স্থিতিশীলতা নষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

গত দেড় দশক ধরে যারা গুম, খুন, লুটপাট আর আয়নাঘরের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, আজ তারা বিদেশের মাটিতে বসে এবং দেশের ভেতরে ঘাপটি মেরে থেকে সাধারণ মানুষের সম্পদে আগুন দিচ্ছে।

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না। তিনি বর্তমান সরকারের নিকট ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনাসহ সাজাপ্রাপ্ত আসামিদের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস

আপডেট সময় ১২:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬