ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করল ইরান

ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীর ‘উপহার’ নেওয়াকে ঘুষ হিসেবে গণ্য না করা এবং তা গ্রহণকে বৈধতা দেওয়ার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি মনে করে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এ ধরনের মন্তব্য মাঠপর্যায়ে সরাসরি ঘুষ ও দুর্নীতিকে উৎসাহিত করবে। একই সঙ্গে এই বক্তব্যের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত পরিবেশকে সুরক্ষা দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে কি না এবং এ বিষয়ে সরকারের অবস্থান কী, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে টিআইবি।

বুধবার (১১ নভেম্বর) টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রকৌশলীদের ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণে কোনো অপরাধ নেই।

টিআইবি প্রশ্ন তুলেছে, অর্পিত দাপ্তরিক দায়িত্ব পালনের পর ঠিকাদারের কাছ থেকে উপহারের মোড়কে ব্যক্তিগত সুবিধা নেওয়াকে কীভাবে একজন প্রতিমন্ত্রী বৈধ বলতে পারেন? এ মন্তব্যের পেছনে প্রতিমন্ত্রী বা তাঁর নির্দেশিত কর্মকর্তাদের স্বার্থের সংঘাত কিংবা কোনো ধরনের অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে কি না, সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করা, কাজ বুঝে নেওয়া এবং নিয়ম মেনে দ্রুততম সময়ে বিল পরিশোধ করা একজন সরকারি প্রকৌশলীর অর্পিত আইনি দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই তিনি জনগণের করের টাকায় সরকারি বেতন-ভাতা পেয়ে থাকেন। এমন অবস্থায় তদারকাধীন কাজের জন্য ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ বা যেকোনো সুবিধা নেওয়া স্পষ্টতই দুর্নীতির শামিল।

প্রতিমন্ত্রী যখন ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার নেওয়াকে কোনো অপরাধ নয় বলে মন্তব্য করেন, তখন তিনি মূলত ঘুষ ও অবৈধ লেনদেনকেই বৈধতা দেওয়ার চেষ্টা করেন। নবাগত কর্মকর্তা-প্রকৌশলীদের চাকরির শুরুতেই আইনবহির্ভূত পরামর্শ দেওয়া ও মাঠপর্যায়ে ঘুষ চাওয়াকে উৎসাহিত করার এই মনোভাব অত্যন্ত আশঙ্কাজনক। এর মাধ্যমে প্রতিমন্ত্রী দুর্নীতিবিরোধী সরকারি নীতির চরম বিরোধিতা করেছেন।

আইনি বাধ্যবাধকতা ও বিধিমালার ব্যাখ্যা দিয়ে টিআইবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠিকাদারের মুনাফা থেকে সুবিধা নেওয়া বা উপহার গ্রহণের কোনো সুযোগ দেশের বিদ্যমান আইনে নেই। দণ্ডবিধির ১৬৫ ধারা অনুযায়ী, একজন সরকারি কর্মকর্তা দাপ্তরিক কাজের বিনিময়ে বা ব্যক্তিগত সুবিধার্থে কারও কাছ থেকে বিনা প্রতিদানে বা নামমাত্র মূল্যে কোনো মূল্যবান বস্তু গ্রহণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।

পাশাপাশি ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ৫(১) অনুযায়ী, দাপ্তরিক সম্পর্কের কারণে পাওয়া উপহার গ্রহণের ক্ষেত্রে কঠোর বাধ্যবাধকতা রয়েছে। ওই বিধিমালার ৫(৪) ধারা অনুযায়ী, নির্দিষ্ট পদমর্যাদার কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ৫০০ টাকা মূল্যের উপহার গ্রহণের অনুমতি রয়েছে। তা ছাড়া ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত স্বল্পমূল্যের ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো সামগ্রীর মূল্যসীমা সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারিত। এই দুই বিধির কোনোটিই ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহারের নামে কোটি বা লাখ টাকার ব্যক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ দেয় না।

স্বার্থের সংঘাতের বিষয়টি তুলে ধরে ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী নিজে তদারক করছেন এবং যার বিল তিনি সত্যায়ন করছেন, সেই ঠিকাদারের কাছ থেকেই যদি তিনি আর্থিক বা ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেন, তবে সেখানে কাজের নিরপেক্ষতা কোনোভাবেই বজায় থাকে না। এটি সরাসরি স্বার্থের সংঘাত তৈরি করে। এর ফলে কাজের মান বজায় রাখা সম্ভব হয় না, তদারকি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সমমানের অন্যান্য ঠিকাদারের প্রতিযোগিতায় সমান সুযোগ ক্ষুণ্ন হয়।

মূলত এ ধরনের যোগসাজশ দুর্নীতিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। আজ যে লেনদেনকে ‘উপহার’ বলে স্বাগত জানানো হচ্ছে, কাল সেটিই জনগণের নাগালের বাইরে গিয়ে সাধারণ নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার অধিকার কেড়ে নেবে।

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক উল্লেখ করেন, প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তিনি যদি বিচার-বিবেচনা করেই এ ধরনের পরামর্শ দিয়ে থাকেন, তবে তাঁর পদে বহাল থাকা ও তাঁর রাজনৈতিক সততা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হওয়া স্বাভাবিক। তিনি সরকারের মন্ত্রী হয়ে এভাবে ঘুষের পক্ষে সাফাই গাইলে তা ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে পড়ে।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজি ও অনিয়মসংক্রান্ত কড়া হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে টিআইবি জানায়, সরকারের দায়িত্বশীল পদে থেকে যদি বিপরীতমুখী অবস্থান নেওয়া হয়, তবে সরকারের দুর্নীতিবিরোধী সদিচ্ছা নিয়েই প্রশ্ন ওঠে।

এই পরিস্থিতিতে ঠিকাদারের কাছ থেকে ‘উপহার’ গ্রহণকে বৈধতা দেওয়ার চেষ্টার জন্য সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি অবিলম্বে প্রতিমন্ত্রীর এই অনভিপ্রেত বক্তব্য প্রত্যাহার, তাঁর মন্তব্যের বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান প্রকাশ এবং দুর্নীতির পরিবেশ তৈরির চেষ্টা বা এ ধরনের বক্তব্যের সত্যতা সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি

আপডেট সময় ০৮:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬