ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে হেগসেথ পাসপোর্ট করতে বাড়তি টাকা আদায়, বাগেরহাট অফিসে দুদকের অভিযান কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে নারাজ ওসি ইবির বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে শিবিরের বিক্ষোভ চসিকের কর্মকর্তা ও ডিপো মালিকদের বিরুদ্ধে দুদকের মামলা সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন আলোচিত শরীফ উদ্দিন পুলিশ ফাঁড়ির স্থান দেখতে বাবুরহাটে প্রশাসনের কর্মকর্তারা দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাট এখন ওপেন সিক্রেট! পুলিশের পোশাকের আড়ালে মানবিক মানুষ, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ইংরেজি বিভাগের সংকট সমাধানে ইবি ছাত্রশিবিরের ১১ দফা

কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে নারাজ ওসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অবিলম্বে মুক্তির দাবিতে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঝটিকা এই পিকেটিং ও বিক্ষোভের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার খেসারত দিতে হয় সাধারণ যাত্রী ও চালকদের।

স্থানীয় সূত্রে জানা যায়, কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল রাফির নেতৃত্বে একদল নেতাকর্মী হঠাৎ মহাসড়কে অবস্থান নেন। তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’সহ সাবেক আইনমন্ত্রীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঘটনার পরপরই আল রাফি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিক্ষোভের ভিডিওটি সরাসরি প্রচার করেন, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কর্মসূচি ও মহাসড়ক অবরুদ্ধ করার ভিডিও ভাইরাল হতেই পুরো উপজেলাজুড়ে তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

এদিকে আকস্মিক এই অবরোধের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয় পাশে বেশ কিছু সময় যানবাহন চলাচল থমকে যায়। ফলে দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকেরা চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন।

উত্তপ্ত পরিস্থিতিতে আইনগত পদক্ষেপ ও সার্বিক বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু জানান, “এটি বক্তব্য দেওয়ার মতো কোনো বিষয় নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে হেগসেথ

কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে নারাজ ওসি

আপডেট সময় ০৫:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬