ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা উয়েফা সুপার কাপে কেন খেললেন না এমিলিয়ানো মার্তিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম

রোববার এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে ৬ ঘণ্টা, ট্রেন চলবে ৯ ঘণ্টা

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২২ জানুয়ারি (রোববার) ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একইসঙ্গে এও জানিয়েছে, এই দীর্ঘ সময় যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোম্পানির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ২২ জানুয়ারি পর্যন্ত টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করবে।

আরও বলা হয়, এই উপলক্ষে যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে শুধুমাত্র ২২ জানুয়ারি বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দু’টিতে (উত্তরা উত্তর ও আগারগাঁও) এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রোববার এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে ৬ ঘণ্টা, ট্রেন চলবে ৯ ঘণ্টা

আপডেট সময় ০৫:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩