ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে গায়েব ৪ কোটি ৩৮ লাখ টাকা গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে ফজলুল-মোবারক সিন্ডিকেটের ২৯ প্রকল্পের টাকা উত্তোলন বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম এর ভাইয়ের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক বদলি বিতর্কের পর রাকাবের ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ ২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

বার্লিনে কৃষিমন্ত্রী-জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক

বার্লিনের সিটি কিউবে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্স ও জার্মান শীর্ষ কৃষি ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।   

বৈঠকে বাংলাদেশের মাটির গুণমান মনিটরিংয়ে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার, বেটার লাইফ ফার্মিং সেন্টার স্থাপন, বৈশ্বিক উত্তম কৃষি চর্চা কর্মকাণ্ড বাস্তবায়ন (গ্লোবাল গ্যাপ), কৃষিপণ্য রপ্তানিতে সহযোগিতা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্স ও অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ও শিগগিরই বাংলাদেশে এসব বিষয়ে পাইলট কর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

জার্মান অ্যাগ্রিবিজনেস অ্যালায়েন্সের চেয়ারপার্সন জুলিয়া হার্নাল, ব্যবস্থাপনা পরিচালক এলিনা গামপার্ট, গ্লোবাল গ্যাপের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিয়ান মুয়েলার, বায়ারক্রপ সায়েন্স ডয়েচল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক পিটার মুয়েলারসহ শীর্ষস্থানীয় জার্মান ব্যবসায়ী প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, বার্লিনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. সাইফুল ইসলাম।

পরে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রী স্বাধীনতার পর বাংলাদেশকে কানাডার স্বীকৃতি দেওয়া এবং সহযোগিতার জন্য কানাডার কৃষিমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বৈঠকে কানাডার সাচকেচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির সঙ্গে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গতবছর সেখানে স্থাপিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ এর আওতায় গবেষণা ও প্রশিক্ষণের প্রতি জোর দেওয়া হয়। ঢাকায় বঙ্গবন্ধু -পিয়েরে ট্রুডো সেন্টার স্থাপনের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য কানাডার কৃষিমন্ত্রীকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়।

কানাডার কৃষিমন্ত্রী মেরি-ক্লাউডি বিবিউ জানান, সাসকেচুয়ানের কৃষিমন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন। এছাড়া তিনি বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি, কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ

বার্লিনে কৃষিমন্ত্রী-জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক

আপডেট সময় ০৫:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩