ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু ডিএসসিসিতে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার আভাসে বিশ্ববাজারে তেলের দামে ধস কুমিল্লায় মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনায় আশাবাদী ঢাকা আবু বকর চরিত্রে মুগ্ধতা, কে এই অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার? মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন গণপূর্তে বৈষম্য সৃষ্টির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ এলপিজির মূল্যবৃদ্ধিতে জনজীবনে নতুন সংকটের আশঙ্কা গোলাম পরওয়ারের প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি

কোটালীপাড়ায় নতুন কৃষিকার্ডের নিবন্ধন কার্যক্রম চলছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নতুন কৃষিকার্ড দেওয়ার লক্ষ্যে জোরেশোরে চলছে নিবন্ধন কার্যক্রম। সরকারের পক্ষ থেকে পুরোনো সব কৃষিকার্ড বাতিল করে নতুন কার্ড দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ রোববার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হতে দেখা যায়। নলুয়া বাজার এলাকার সড়কের পাশে স্থানীয় গ্রামবাসীদের জড়ো করে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন সাদুল্লাহপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা করুণা বৈদ্য ও পিন্টু তালুকদার।

সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা জানান, নলুয়া গ্রামে ১৩৫টি খানা (পরিবার) নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় রোববার দুপুর পর্যন্ত ২০ জন কৃষকের নাম নিবন্ধন করা হয়েছে। এ সময় সেখানে আরও অর্ধশতাধিক কৃষক নিবন্ধনের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে ছিলেন। কৃষিকার্ড পাওয়ার শর্ত সম্পর্কে তাঁরা জানান, তালিকাভুক্ত হতে হলে কৃষক দম্পতিকে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সশরীরে উপস্থিত থাকতে হবে।

নলুয়া গ্রামের কৃষক রবীন হালদার (৫১) বলেন, “আমার দেড় বিঘা জমি আছে এবং আমি নিজেই জমিতে ফসল ফলাই। জীবনের প্রথমবার কৃষিকার্ড পাওয়ার আশায় নিবন্ধন করতে এসেছি।”

আরেক কৃষক শ্যামল হালদার (৫২) তিন বিঘা জমির মালিক। তিনি বলেন, “অন্য একজনের কাছ থেকে খবর পেয়ে কৃষিকার্ডের জন্য এখানে এসেছি। তবে বাড়ি বাড়ি গিয়ে এই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হতো।”

এদিকে, পুরো বিষয়টি নিয়ে কথা বলতে সংশ্লিষ্ট কলাবাড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। নিবন্ধন কার্যক্রম চলাকালে তিনি নলুয়া গ্রামে উপস্থিত ছিলেন না। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু ডিএসসিসিতে

কোটালীপাড়ায় নতুন কৃষিকার্ডের নিবন্ধন কার্যক্রম চলছে

আপডেট সময় ০৮:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬