ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ রামপালে বিশেষ অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা পে-ফিক্সেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট: জিম্মি সাধারণ কর্মচারীরা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পালিত হয়েছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি শিক্ষার্থীদের হাত ধোয়ার বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রদর্শনী শেষে তাদের মধ্যে সাবান বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী রানী।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে প্রদর্শনের পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগজীবাণুর বিস্তার রোধে নিয়মিত হাত ধোয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা জানান, খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান ও নিরাপদ পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। শৈশব থেকেই এ সুঅভ্যাস গড়ে তুলতে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ

কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬