ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক আত্রাইয়ে গ্রাম আদালতের এজলাস উদ্বোধন, স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিতের প্রত্যাশা পে-ফিক্সেশনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু সিন্ডিকেট: জিম্মি সাধারণ কর্মচারীরা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিএডিসিতে এখনো শক্তিশালী আওয়ামী প্রভাব খাটানো বঙ্গ অ্যাগ্রিটেক, নেপথ্যে কর্মকর্তা হুমায়ুন কবির

সোনারগাঁয়ে দোকান দখল ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সেলিম সরকারের বিরুদ্ধে

সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর বাজারে দোকান দখল, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে সেলিম সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোফাজ্জল হোসেন সোনারগাঁ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিজের দোকানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সাদীপুর ইউনিয়নের নয়াপুর বাজারের চেয়ারম্যান মার্কেটের একটি দোকান নিয়ে মোফাজ্জল হোসেনের সঙ্গে সেলিম সরকারের বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন মোফাজ্জল হোসেন। একই সঙ্গে দোকান নিয়ে বিরোধের জেরে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি তাঁর।

এদিকে, ওই মার্কেটের আরও কয়েকজন দোকানমালিকের ওপর সেলিম সরকার জোরজুলুম করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁদের দাবি, বাজারের ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিম সরকারের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

ভুক্তভোগী মোফাজ্জল হোসেনের দাবি, সেলিম সরকার নিজেকে সাদীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। দোকানসংক্রান্ত বিরোধের জেরে তিনি আর্থিক চাপ ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন এই বৃদ্ধ ব্যবসায়ী। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা এবং স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি।

অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন

গত ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টার দিকে সাদীপুরে নিজ বাসায় অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন বৃদ্ধ মোফাজ্জল হোসেন। এ সময় তিনি তাঁর দোকানসংক্রান্ত বিরোধ, পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এবং বিভিন্ন ধরনের হয়রানির বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মোফাজ্জল হোসেন বলেন, দোকান নিয়ে বিরোধের কারণে তিনি উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁর অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি। একই সঙ্গে নিজের দোকানের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাতে ভবিষ্যতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

সোনারগাঁয়ে দোকান দখল ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সেলিম সরকারের বিরুদ্ধে

আপডেট সময় ০৫:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬