ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক রামপুরা থানার এসআই পলাশ কুমার ঘোষের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দেবীগঞ্জে জমজমাট উত্তরবঙ্গের বৃহত্তম জলপাইয়ের হাট, দৈনিক বেচাকেনা ৫০ লাখ টাকা বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩ হাতিয়া মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ইসরায়েলের নির্বাচনে ৬০ শতাংশ ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি ঠাকুরগাঁও উপনির্বাচন ও স্থানীয় ভোট নিয়ে সিইসির সঙ্গে ১১-দলীয় জোটের বৈঠক এলজিইডির পিডি বাবুল আখতারের বিরুদ্ধে টেন্ডার কারসাজিতে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে সুষ্ঠু নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ১১-দলীয় জোটের পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লায় প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাঁজাসহ জব্দ করা মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, ১০ বিজিবির অধীন শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে সীমান্ত থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে আটক দুজন ও জব্দ করা মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় ০২:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬