ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে হামলায় আহত ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু কাজ শেষ না করেই ১০ কোটি টাকা বিল পেল আকরাম খানের প্রতিষ্ঠান জাপানে চাকরির নামে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজাকার স্বৈরাচারের গোপন ষড়যন্ত্র প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আশরাফুল আলম এগিয়ে আছেন জনতা ব্যাংকের এমডি পদে গঙ্গাচড়ায় গণপিটুনিতে দুজন নিহত, ৫০০ জনের বিরুদ্ধে মামলা বিজিবির অভিযানে ভারতীয় নাসির পাতার ১৩ হাজার ৪৪০ প্যাকেট বিড়ি জব্দ যশোরের ঝিকরগাছা থানার এএসআই আশরাফুল আলমের বিরুদ্ধে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ বিসিআইসিতে চেয়ারম্যান-এমডির বিষবৃক্ষ: সার খাত গ্রাস করা সিন্ডিকেটের সন্ধানে দুদক জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চান তারেক রহমান

গুরুদাসপুরে হামলায় আহত ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলা সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিমের ছেলে।

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের একটি সড়কে শাকিল ইসলামের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সোমবার রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর মৃত্যু হয়।

আইনি পদক্ষেপ ও পুলিশের বক্তব্য

হামলার ঘটনায় গত ১৯ অক্টোবর নিহতের বাবা রবিউল করিম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, শাকিল ইসলামের মৃত্যুর পর আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। তিনি আরও বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে শনাক্ত করার কাছাকাছি পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে।”

তদন্তের স্বার্থে শিগগিরই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুদাসপুরে হামলায় আহত ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

গুরুদাসপুরে হামলায় আহত ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

আপডেট সময় ১২:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬