ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ডিবির অভিযানে উদ্ধার ১১৭ ফোন, আইএমইআই মিলিয়ে নেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ বিআরটিএ-তে ঘুষ বাণিজ্য: নেপথ্যে মাহবুবুর-উসমান-হেমায়েত ও সাখায়াত সিন্ডিকেট বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, বাঁচলেন বাবা শিশু চুরির সন্দেহে পিটুনিতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিহত ১, আটক ১ সরকারি কর্মকর্তাদের অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে নির্দেশনা সাগরে নামার আগেই ঋণের জালে জেলেরা দেড় কোটি ঘুষে ১৫ কোটি বিল: বরিশাল গণপূর্তে চলছে নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের মহাজালিয়াতি রাজশাহীতে গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক আরেকজন জাল সনদে চাকরিতে ঢুকে নজরুল ইসলাম এখন প্রধান নগর পরিকল্পনাবিদ!

রাজশাহীতে গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক আরেকজন

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক ইসলাম (৪৪) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় আরএমপির বিশেষ মাদকবিরোধী দল মতিহার থানার এমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আজাদ চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে। তিনি বর্তমানে নতুন এমদাদপুর গ্রামে বসবাস করেন। অভিযানে তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আজাদের বিরুদ্ধে কাটাখালী থানায় পাঁচটি, বোয়ালিয়া থানায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী থানায় পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আজাদ দীর্ঘদিন ধরে পলাতক মানিক ইসলামের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মানিক চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বর্তমানে এমদাদপুর গ্রামে বসবাস করেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মানিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজশাহীতে গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক আরেকজন

আপডেট সময় ০৪:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬