ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কূটনীতিতে প্রস্তুত, আত্মরক্ষায়ও পিছপা নয় ইরান বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হয়েছে: সাদিক কায়েম ধর্মের শিক্ষা প্রতিফলিত হোক মানুষের কর্মে: ডিসি জাহিদ ‘কী খবর মাসুদ, ভালো?’ চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী আইসিটি খাতের উন্নয়নে জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি ফাইনালে ভারতের কাছে গোলের ব্যবধান কমাতে চায় বাংলাদেশ মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে বিমানের নতুন সূচি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সঞ্চালক আওয়ামী লীগ নেতা নিখিল কুমার নাথ, উঠছে প্রশ্ন

আইসিটি খাতের উন্নয়নে জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি

দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাত থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি এবং আগামী পাঁচ বছরের মধ্যে এ খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)। এ লক্ষ্যে সংগঠনটি ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

ফোরামের আট সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক এবং সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।

১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হয়েছেন প্রকৌশলী রাফায়েল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. মামুন অর রশিদ।

বুধবার (২১ অক্টোবর) এনআইসিটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ পেশাজীবীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যাঁরা দেশের আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

যোগাযোগ করা হলে ফোরামের উপদেষ্টা কমিটির সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক বলেন, দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে কাজ করবে তাঁদের সংগঠন।

তিনি বলেন, “আমরা দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করতে চাই, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে চাই। এর মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে ১০ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হলে এ খাতে আরও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি উদ্যোক্তা ও দক্ষ জনবলের জন্য অধিক সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

সফটওয়্যার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা এবং প্রযুক্তিভিত্তিক অন্যান্য পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতেও ভূমিকা রাখতে চায় ফোরাম।

ফোরামের মতে, সেবার মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাজের সুযোগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিপণ্য ও সেবা রপ্তানি সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তবে আগামী পাঁচ বছরে রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে হলে রপ্তানিমুখী প্রযুক্তি ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ জোরদার করতে হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক মামুন অর রশিদ।

একই সঙ্গে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও সুষ্ঠু প্রতিযোগিতাকে উৎসাহিত করে এমন নীতিগত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

নবগঠিত কমিটি ফোরামের লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

প্রচলিত রপ্তানি খাতের বাইরে নতুন খাতের বিকাশ এবং অর্থনীতিতে প্রযুক্তিনির্ভর সেবার অবদান বাড়ানোর যে প্রচেষ্টা বাংলাদেশে চলছে, তারই অংশ হিসেবে আইসিটি খাতের রপ্তানি সম্প্রসারণের এ লক্ষ্য সামনে এনেছে ফোরামটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

আইসিটি খাতের উন্নয়নে জাতীয়তাবাদী ফোরামের নতুন কমিটি

আপডেট সময় ০৯:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬