ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদির হামলার পর ভারতীয় জাহাজ থেকে ১৪ জনকে উদ্ধারের দাবি হুথিদের দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ডিবির অভিযানে উদ্ধার ১১৭ ফোন, আইএমইআই মিলিয়ে নেওয়ার আহ্বান নারায়ণগঞ্জ বিআরটিএ-তে ঘুষ বাণিজ্য: নেপথ্যে মাহবুবুর-উসমান-হেমায়েত ও সাখায়াত সিন্ডিকেট বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, বাঁচলেন বাবা শিশু চুরির সন্দেহে পিটুনিতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিহত ১, আটক ১ সরকারি কর্মকর্তাদের অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে নির্দেশনা সাগরে নামার আগেই ঋণের জালে জেলেরা দেড় কোটি ঘুষে ১৫ কোটি বিল: বরিশাল গণপূর্তে চলছে নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমের মহাজালিয়াতি রাজশাহীতে গাঁজাসহ গ্রেপ্তার ১, পলাতক আরেকজন

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার লাকসাম উপজেলার নাওটি রেলস্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে রেললাইনের অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাওটি স্টেশনের আউটারে পৌঁছালে ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, রেলপথটি ডাবল লাইন হওয়ায় অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।

উদ্ধারকাজ শেষ হলে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির হামলার পর ভারতীয় জাহাজ থেকে ১৪ জনকে উদ্ধারের দাবি হুথিদের

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত

আপডেট সময় ০৩:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬