ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড় কমলনগরে মা ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড, নৌকা জব্দ ১১টি নওগাঁয় বৃদ্ধা হালিমা হত্যা: ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার রশি ও ওড়না ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদের নির্দেশ বাবা-মাকে মারধরের পর এবার বিধবা নারীকে নির্যাতনের অভিযোগ, বহিষ্কার যুবদল নেতা সোহেল চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর ডিআইজির বাড়িতে অপকর্মের ঘটনায় জনমনে উদ্বেগ: শফিকুর রহমান যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আলাউদ্দীন আটক

সাংবাদিক সোহরাব হোসেনের মৃত্যুতে পবিপ্রবি’র উপাচার্যের শোক

দ্য ডেইলি স্টার পত্রিকার পটুয়াখালী জেলা সংবাদদাতা, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মো:সোহরাব হোসেন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে অদ্য মঙ্গলবার সন্ধ্যা ৭ টা১০ মিনিটের সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি-রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। এক শোক বার্তায় তিনি বলেন, দীর্ঘদিন যাবত তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পটুয়াখালীর সকল সুখ,দু:খ, সম্ভাবনা ও সমস্যার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি ছিলেন সকলের কাছে অনুকরণীয়।অত্যন্ত ধার্মিক, সৎ,সাহসী, নির্লোভ ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সোহরাব হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড়

সাংবাদিক সোহরাব হোসেনের মৃত্যুতে পবিপ্রবি’র উপাচার্যের শোক

আপডেট সময় ১১:১৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬