ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

হেড অব প্রোগ্রামস হয়ে যা করবেন ডেভিড মুর

ভারতের বিপক্ষে গেল বছর টেস্ট সিরিজ পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, জাতীয় দল, ‘এ’ দল, হাই পারফরম্যান্স বিভাগ ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে সব বিষয়ে তদারকির মাধ্যমে মেলবন্ধনের জন্য একজন হেড অব প্রোগ্রামস নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই তো ৫৮ বছর বয়সী ডেভিড মুরকে হেড অব প্রোগ্রামস পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে দুই বছরের চুক্তিতে বাংলাদেশের হয়ে কাজ করবেন এই অস্ট্রেলিয়ান। বুধবার (১৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে ডেভিড মুরের নিয়োগ ও তার কাজের ধরন জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাই পারফরম্যান্স দল, বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের জন্য পরিকল্পনা করা, কৌশল সাজানো ও বাস্তবায়ন করা তার কাজ হবে। মূলত জাতীয় দলের চাহিদা পূরণে এই কাজ করবেন মুর। তিনি কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রামও তদারকি করবেন।

মুর বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। অবশ্য প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে সাবেক এই ক্রিকেটারের।

সর্বপ্রথম ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন। এরপর বারমুডার কোচও হিসেবেও কাজ করেছেন। এর আগে ২০০২-০৪ পর্যন্ত অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সের সিনিয়র কোচ ছিলেন মুর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

হেড অব প্রোগ্রামস হয়ে যা করবেন ডেভিড মুর

আপডেট সময় ১২:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩