ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন আমলা

সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলেছিলেন আমলা। এবার জানিয়ে দিলেন ঘরোয়া ক্রিকেটও আর খেলবেন না তিনি। 

দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে আমলা ৩৪ হাজার ১০৪ রান করেছেন। ১২৪ টেস্টে চারটি ডাবল সেঞ্চুরি ও ২৮টি সেঞ্চুরিতে করেছেন ৯ হাজার ২৮২ রান। ১৮১ ওয়ানডে খেলে ২৭ সেঞ্চুরিতে করেছেন ৮ হাজার ১১৩ রান। আর ৪৪ টি-২০ তে করেছেন ১ হাজার ২৫৭ রান। এছাড়া আইপিএলে ১৬টি ম্যাচে তার সংগ্রহ ৫৭৭ রান।

২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনের কেনিংটন ওভালে খেলেন ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ৩১১ রানের ইনিংস। টেস্টে দক্ষিণ আফ্রিকার কারো প্রথম ট্রিপল সেঞ্চুরি সেটি।

এরই মধ্যে কোচিংয়ে পা রেখেছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএটোয়েন্টি লিগে কেপটাউনের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন তিনি। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পেতে পারেন তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট আর জুলাইয়ে বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন তিনি। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছিলেন আমলা। হাশিম আমলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সারের ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘হাশিমের অবসরে এ ক্লাবের সবারই খারাপ লাগছে। তবে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ওকে আমরা সাধুবাদ জানাই। ক্রিকেটের গ্রেটদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন আমলা

আপডেট সময় ১২:১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩