ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভালুকা মডেল থানা পরিদর্শন করলেন এসপি বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার: চিফ হুইপ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক শিপন বকাউল আব্দুল্লাহপুরে হোটেল পালকি কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড, শীর্ষে মাদক অপরাধ টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলামের নিয়োগ বাতিল দখল হওয়া জমি উদ্ধারে ঢাকেশ্বরী মন্দিরকে আশ্বাস এনসিপির প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ইশরাক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

দেব-শুভশ্রীর রসায়নে আগ্রহ, বক্স অফিসে কত আয় ‘দেশু ৭’-এর?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫১৯ বার পড়া হয়েছে

মুক্তির আগে প্রচারণা নিয়ে বেশ আলোচনায় ছিল দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমা ‘দেশু ৭’। কলকাতা থেকে শুরু করে ত্রিপুরার আগরতলা—বাংলাভাষী অঞ্চলের একাধিক শহরে প্রচার অনুষ্ঠানে অংশ নিয়েছেন এই জুটি। মঞ্চে তাঁদের বিভিন্ন মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দর্শকদের আগ্রহের পাশাপাশি দেব-শুভশ্রীর রসায়ন নিয়েও হয়েছে আলোচনা।

এবার প্রেক্ষাগৃহে মুক্তির পর নজর ছবিটির বক্স অফিস সংগ্রহে। দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। গত রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত মুক্তির তিন দিনে ছবিটি কত আয় করেছে, এবার সেই হিসাব সামনে এসেছে। ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেবের আগের সিনেমা ‘ধূমকেতু’র প্রথম সপ্তাহান্তের আয়ের অঙ্ক ছুঁতে পারেনি ‘দেশু ৭’।

শুধু রোববারের হিসাব অনুযায়ী, এদিন ভারতীয় বক্স অফিসে প্রায় ৭২ লাখ রুপি নেট আয় করেছে ‘দেশু ৭’। এতে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ রুপি। গ্রস আয় হয়েছে ২ কোটি ৫৭ লাখ রুপি। রোববার সকালে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির হার ছিল ১৩ দশমিক ৫০ শতাংশ। সন্ধ্যার শোতে তা বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ২৫ শতাংশে। অর্থাৎ দিনের শেষ ভাগে ছবিটির দর্শক উপস্থিতি ও আয়ে উন্নতি দেখা গেছে।

তবে দেবের আগের ছবি ‘ধূমকেতু’র তুলনায় এখনো পিছিয়ে ‘দেশু ৭’। ‘ধূমকেতু’ মুক্তির প্রথম রোববারে নেট আয় করেছিল ৯৯ লাখ রুপি। সেই তুলনায় ‘দেশু ৭’-এর রোববারের আয় কম। অবশ্য ২০২৬ সালে মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলোর মধ্যে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। মুক্তির দিনে এর নেট সংগ্রহ ছিল ৭০ লাখ রুপি। ব্যাপক প্রচারণা ও সপ্তাহান্তে আয়ের উন্নতির পর এখন পূজার বাকি দিনগুলোতে ছবিটি কতটা দর্শক টানতে পারে, সেদিকেই নজর থাকবে।

দেব-শুভশ্রীর সপ্তম যৌথ সিনেমা ‘দেশু ৭’-এর মধ্য দিয়ে প্রথমবার পরিচালকের দায়িত্ব পালন করেছেন দেব। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। পূজার ছুটিতে একই সময়ে মুক্তি পাওয়া ‘দ্য একেন: কেরালা এক কুরুক্ষেত্র’, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ এবং ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র সঙ্গে প্রতিযোগিতা করছে সিনেমাটি। মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ দেখা গেলেও সেই তুলনায় আয় আশানুরূপ কি না, তা নিয়ে আলোচনা রয়েছে।

এদিকে, কলকাতার একটি দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হওয়ার ঘটনার পর সরকার কিছু বিধিনিষেধ আরোপ করলেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকা মডেল থানা পরিদর্শন করলেন এসপি

দেব-শুভশ্রীর রসায়নে আগ্রহ, বক্স অফিসে কত আয় ‘দেশু ৭’-এর?

আপডেট সময় ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬