ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বমুবিলছড়িতে অবৈধ বালু উত্তোলনের থাবা, রক্ষা পাচ্ছে না বৌদ্ধদের শ্মশান, ক্ষুব্ধ স্থানীয়রা আইপিও ছাড়াই তালিকাভুক্তি, নতুন বিধিমালার গেজেট প্রকাশ ডিএসসিসিতে নিয়োগ ও ঘুষ বাণিজ্যের সাম্রাজ্যের রাজা মশিউর রহমান সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান: প্রধানমন্ত্রী মিরপুর সিটি সেন্টার দখলের অভিযোগে পাঁচ ভূমিমালিক, ১৫০ কোটি টাকার ঋণে সংকটে ডেভেলপার মাদকবিরোধী অভিযান চালাতে গিয়েছিলাম, চাঁদা তুলতে নয়: ইশরাক বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, খেলাতে বললেন বেছে বেছে ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেপ্তার ২ হাজার ৪০০, আহত ৯৯৭ ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত, তবুও বহাল ভূমি কর্মকর্তা আব্দুল মোতালেব

বিতর্কের মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনার দুই দিন পর সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এ সময় নিজের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

ইশরাক হোসেন বলেন, ‘আমি ইশরাক হোসেন, ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ ফেব্রুয়ারি শপথ নিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। সেই অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি।’

তিনি আরও বলেন, ‘গত দুই দিন একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে আজকের সংবাদ সম্মেলন।’

ইশরাক হোসেন বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে প্রধানমন্ত্রীকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আমার কারণে যেন আপনার এবং সরকারের কর্মকাণ্ড ম্লান না হয়।’

আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এর আগে, গতকাল রাতে ইশরাকের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এর জেরে রোববার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন খবরও প্রকাশিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

বিতর্কের মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক

আপডেট সময় ০২:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬