ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

সিলেটে জিন্দাবাজারের ‘বন্ড’কে ১২ হাজার টাকা জরিমানা

সিলেটে অফারের নামে প্রতারণার অভিযোগে জিন্দাবাজারের বারুতখানায় অবস্থিত ‘বন্ড’ নামের একটি কাপড়ের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিজ্ঞাপন ও সাইনবোর্ডে দেওয়া মূল্যছাড়ের ঘোষণার সঙ্গে বাস্তবের মিল না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনার দেবানন্দ সিনহা। এ সময় তাঁকে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।

দেবানন্দ সিনহা জানান, দোকানের সাইনবোর্ড ও ব্যানারে ৪০ শতাংশ মূল্যছাড়ের কথা উল্লেখ করে ক্রেতাদের ভেতরে নেওয়া হয়। কিন্তু দোকানে গিয়ে দেখা যায়, অনেক পণ্যে মাত্র ১০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিজ্ঞাপনে অত্যন্ত দামি প্যাকেট দেখানো হলেও বাস্তবে খুবই সস্তা মোড়কে পোশাক সরবরাহ করা হচ্ছে। এটিও প্রতারণার শামিল। এসব কারণে দোকানটিকে ১২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাগৃকে লটারির আড়ালে বদলি বাণিজ্য: অভিযোগের কাঠগড়ায় পরিচালক ফকির মুনওয়ার হোসেন

সিলেটে জিন্দাবাজারের ‘বন্ড’কে ১২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬