ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলা, উত্তেজনা তুঙ্গে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে অধ্যাদেশ জারি এশীয় সহযোগিতা জোরদারে সিকা সম্মেলনে বাংলাদেশের তিন প্রস্তাব পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম এলাচ মজুত, জিরায় মেয়াদের তথ্য নেই: চট্টগ্রামে জরিমানা ১ লাখ ৫ হাজার টাকা গণপূর্তের গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক বামনায় মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স স্কুলে মারামারি করা স্বামী-স্ত্রী দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ ডেঙ্গু রোধে রেড ক্রিসেন্টের মাসব্যাপী কর্মসূচি

তাড়াইলে নানার বাড়িতে বেড়াতে এসে দুই যুবককে ছুরিকাঘাত, থানায় মামলা

কিশোরগঞ্জের তাড়াইলে নানার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন দুই যুবক। তাঁদের ছুরি, লোহার রড ও হকিস্টিক দিয়ে আঘাত করে জখম করার পাশাপাশি দুটি মোবাইল ফোন ও নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আহত ব্যক্তিরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের আতিকুল ইসলামের ছেলে তামিম (১৮) এবং একই উপজেলার পেমই গ্রামের খোকন মিয়ার ছেলে মনির হোসেন (২০)।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে বুধবার (১৪ অক্টোবর) তাড়াইল থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ১০। এজাহারে দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৭৯ ধারার উল্লেখ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত ৯টার দিকে তাড়াইল থানার সুরঙ্গল এলাকায় নাটানা ব্রিজের পশ্চিম পাশে সুরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। মামলার বাদী মাইনুল ইসলাম (২৯) তাড়াইল উপজেলার পুরুড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাড়িতে বেড়াতে এসেছিলেন আহত দুই যুবক।

এজাহারে অভিযুক্ত হিসেবে তাড়াইল উপজেলার সুরঙ্গল গ্রামের ছলিমুদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮), আবদুল কদ্দুছের ছেলে সাঈম (২০) এবং সিদ্দিক মিয়ার ছেলে তাইজুল ইসলামের (৩৩) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী অভিযোগ করেন, অভিযুক্ত সুমনের নির্দেশে অন্যরা তামিমের গলায় ছুরি দিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করেন। একই সময়ে মনিরের কাঁধ ও বুকে ছুরি এবং হকিস্টিক দিয়ে আঘাত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাদীর আরও অভিযোগ, এ সময় আহত দুই যুবকের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল জানান, এজাহার পেয়ে মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপুর ‘প্রিয় বন্ধু’কে ঘিরে নেটিজেনদের কৌতূহল

তাড়াইলে নানার বাড়িতে বেড়াতে এসে দুই যুবককে ছুরিকাঘাত, থানায় মামলা

আপডেট সময় ১২:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬