ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রাহ্মণপাড়ায় এক দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আটজনকে মাদক সেবনের অভিযোগে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বারিরচর গ্রামের মো. আলমগীর (৩৫), আবুল কালাম আজাদ (৩৯) ও কাজী মোজাম্মেল হক (৪২); ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরকুইল পূর্বপাড়া গ্রামের মো. রাহিম (২২) ও মো. জুরাইদ হক (২৪); একই উপজেলার কেউরা গ্রামের মো. আমিনুল ইসলাম (২২); এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ছাতিয়ানী গ্রামের মো. জিসান (২৬) ও আশাবাড়ি গ্রামের মো. খাইরুল আমিন (২৮)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল আহসানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সাজিদ আরেফিনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের আবু কাউছারের ছেলে।

অন্যদিকে, একই দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম এবং এএসআই মো. নুর আল আহসান ও লিংকন কুমার নাথের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে আটজনকে আটক করা হয়। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার আশঙ্কায় পিছিয়ে গেল রোনালদোদের ম্যাচ

ব্রাহ্মণপাড়ায় এক দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

আপডেট সময় ০৮:১৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬