ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে নিমগাছ কাটা নিয়ে বিরোধ, হাসুয়ার কোপে বিচ্ছিন্ন বৃদ্ধাঙ্গুল ব্রাহ্মণপাড়ায় এক দিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ আত্রাইয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ২ মেহেরপুরে পিআইডির সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক মামলার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা আদায়, অভিযোগ ফুলতারার নিউইয়র্কে স্পাইডার-ম্যানের নামে সড়ক, নতুন পরিচয়ে ইনগ্রাম স্ট্রিট। ফিলিস্তিনের মসজিদে আগুন ,সন্দেহ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাস্টারপ্ল্যান জনসেবায় গোহালাকান্দার চেয়ারম্যান আনোয়ার হোসেন পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

এদিকে, ছুটিকালে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ছুটির বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছেন। ছুটি শেষে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।”

অন্যদিকে, ছুটির সময়ে ক্যাম্পাসে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন বলেন, “আগামীকাল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রবেশপথগুলোতে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধসংক্রান্ত ব্যানার টাঙানো হবে। পাশাপাশি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। ছুটির সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালপুরে নিমগাছ কাটা নিয়ে বিরোধ, হাসুয়ার কোপে বিচ্ছিন্ন বৃদ্ধাঙ্গুল

পূজার ছুটিতে ১০ দিন বন্ধ বেরোবি, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৬:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬