ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম ঘোষণার ফলে আগের নির্ধারিত দামের তুলনায় সব ক্যারেটের স্বর্ণের দাম কমেছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। সে হিসাবে নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার আশঙ্কায় পিছিয়ে গেল রোনালদোদের ম্যাচ

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩২৬৬ টাকা

আপডেট সময় ০৬:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬