ঢাকা ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে দিল্লি যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ ব্যাংক, শনিবার খোলা সার-বিদ্যুতের সংকট তুলে ধরে প্রতিপক্ষকে জামায়াত প্রার্থীর প্রশ্ন এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে রাশেদ খানের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় রাতের আঁধারে কেটে ফেলা হলো কৃষকের ১ হাজার কলাগাছ ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা না ফেরার দেশে পাড়ি জমালেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান ওমরাহ করতে গিয়ে ফেরা হলো না, রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শিক্ষক

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে সোমবার অনশনে যাচ্ছেন বন্দরের শ্রমিকরা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকরা। আগামীকাল (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে এই কর্মসূচি পালন করবে সরকারদলীয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

গত বৃহস্পতিবার এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিতে কনসেশন চুক্তি স্বাক্ষর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঢাকার ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিম চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের দিনই বন্দরে বিক্ষোভ করেন আন্দোলনকারী শ্রমিকনেতারা। চুক্তি বাতিলের দাবিতে রোববার (১০ অক্টোবর) বিকেল পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা। তবে নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ না আসায় সোমবার অনশন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বন্দর শ্রমিক, রাজনীতিবিদ ও পেশাজীবীরা প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, মশালমিছিল, গোলটেবিল বৈঠক ও পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীদের অভিযোগ, এসব কর্মসূচির মাধ্যমে আপত্তি জানানো হলেও সরকার ও বন্দর কর্তৃপক্ষ তাদের দাবিতে সাড়া না দিয়ে চুক্তি চূড়ান্ত করেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, রোববার বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো ডাক আসেনি। তাই পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বন্দরের ওয়ানস্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি চলবে।

পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, সোমবার সকাল থেকে অনশন কর্মসূচি পালন করা হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এনসিটি ইজারা নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে। তখন সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারও এ প্রক্রিয়া এগিয়ে নেয়। তবে বন্দর শ্রমিকদের আন্দোলনের মুখে গত ৮ ফেব্রুয়ারি ইজারা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ৪ জুন বন্দর কর্তৃপক্ষকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগের বিরোধিতা করে আসছেন বন্দর শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, লাভজনক এই টার্মিনাল দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করা সম্ভব। বিদেশি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দিলে সরকারের রাজস্ব আয় কমে যাওয়া, বৈদেশিক মুদ্রা চলে যাওয়া, কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন আন্দোলনকারীরা। পাশাপাশি তারা বন্দরের বিভিন্ন পদে শূন্যপদ পূরণ, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ইজারা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়ে আসছেন।

গত সেপ্টেম্বর মাসে আন্দোলন আরও জোরালো হয়। ১৪ সেপ্টেম্বর বন্দর রক্ষা কমিটি এনসিটি ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করে। ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ চার দফা দাবি জানিয়ে সরকারকে দুই দিনের সময়সীমা দেয়। এর মধ্যে ছিল এনসিটি ইজারা দেওয়ার কার্যক্রম বন্ধ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বন্দরের শূন্যপদে নিয়োগের ব্যবস্থা করা। পরে ২২ সেপ্টেম্বর মানববন্ধন এবং ২৭ সেপ্টেম্বর পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এর ধারাবাহিকতায় গত ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এনসিটি ও এর অতিরিক্ত কনটেইনার ইয়ার্ড ইজারা দেওয়ার খসড়া চুক্তিতে নীতিগত অনুমোদন দেয়। ৫ অক্টোবর বন্দর প্রশাসনিক ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ওই কর্মসূচি থেকে এনসিটির পাশাপাশি সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধেরও দাবি জানানো হয়।

সবশেষে গত ৮ অক্টোবর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরের পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। চুক্তি স্বাক্ষরের দিন বন্দরের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও মিছিল করেন তারা। সরকারকে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য তিন দিনের সময়সীমা দিয়ে সোমবার অনশনের ঘোষণা দেওয়া হয়। সেই সময়সীমার মধ্যে আলোচনার ডাক না আসায় এবার অনশন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকনেতারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে সোমবার অনশনে যাচ্ছেন বন্দরের শ্রমিকরা

আপডেট সময় ০৮:০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬