ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন চমক আসছে ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটিতে, আলোচনায় নীরবসহ একঝাঁক নেতা ময়মনসিংহ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন নতুন বাজারে পোশাক রপ্তানির প্রায় ৫৭ শতাংশ পাঁচ দেশে গাজীপুর শ্রীপুরে ফ্যামিলি কার্ডের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়েটে ১১ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্য, ক্যাম্পাসে উত্তেজনা ৯ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে কারাগারে মাদ্রাসাশিক্ষক ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬ মাকে হারাল ১ মাসের শিশু, গৃহবধূর মৃত্যুতে স্বামী-দেবর হেফাজতে “উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন”

কীভাবে মৃত্যু নানা পাটেকরের? ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এলো যে তথ্য

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর কোটি ভক্ত। গত ৮ অক্টোবর আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুর পর থেকেই এ নিয়ে নানা গুঞ্জন ও ধোঁয়াশা তৈরি হয়েছিল। সম্প্রতি প্রকাশ্যে আসা ময়নাতদন্তের প্রতিবেদনে সেই ধোঁয়াশার অবসান ঘটেছে।

গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ) সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর কারণ ছিল গুরুতর হৃদ্‌রোগ। ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হৃদ্‌যন্ত্রে রক্ত সরবরাহকারী প্রধান ধমনির একটি গুরুত্বপূর্ণ অংশে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা তীব্র হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। এথেরোস্ক্লেরোটিক অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজের কারণে এই জটিলতা তৈরি হয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসক।

গত ৮ অক্টোবর ভোরের দিকে পানাজির কাছে দোনা পাউলায় নিজের বাসভবনে হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করেন নানা পাটেকর। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁকে বাঁচানোর জন্য চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান তিনি।

পরদিন এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে গোয়ার পানাজি পুলিশ।

হিন্দি চলচ্চিত্রজগতে চার দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছিলেন নানা পাটেকর। দক্ষ অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রজগতে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজৈরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কীভাবে মৃত্যু নানা পাটেকরের? ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এলো যে তথ্য

আপডেট সময় ০৭:৫৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬