ঢাকা ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয়

ফাইভ স্টার হোটেলে ৩০ লাখ টাকার বিল রেখে পালিয়ে গেলেন প্রতারক

ভারতের রাজধানী নয়া দিল্লির একটি ফাইট স্টার হোটেলে ২৩ লাখ রুপি বিল বকেয়া রেখে পালিয়ে গেছেন এক প্রতারক। বাংলাদেশি অর্থে যা প্রায় ৩০ লাখ টাকার সমান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওই প্রতারক নিজেকে মোহাম্মদ শরীফ নামে পরিচয় দিয়ে দিল্লির লীলা প্যালেস হোটেলে ২০২২ সালের আগস্টে ওঠেছিলেন। তিনি আরও পরিচয় দিয়েছিলেন, তিনি আরব আমিরাতের রাজপরিবারের কাছের লোক। তার সঙ্গে শেখ ফালাহ বিন জায়েদ আল নাহিয়ানের সুসম্পর্ক রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, ভারতে ব্যবসায়িক কাজে এসেছেন।

প্রতারক মোহাম্মদ শরীফ হোটেলটিতে ১ আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় চার মাস অবস্থান করেন। এই সময় পর্যন্ত ৩৫ লাখ রুপির সেবা গ্রহণ করেন। এরমধ্যে পরিশোধ করেন ১১ লাখ রুপি। আর বাকি রাখেন ২৩ লাখ রুপি। এই বিপুল অর্থ বকেয়া রেখেই পালান তিনি।

এনডিটিভি আরও জানিয়েছে, কথিত মোহাম্মদ শরীফ হোটেলটির ৪২৭ নাম্বার রুমে ওঠেন। প্রায় চার মাস পর হঠাৎ একদিন পালিয়ে যান তিনি। শুধু তাই নয় রুম থেকে দামি রুপা ও মুক্তাখচিত পাত্র চুরি করে নিয়ে যান। এছাড়া যাওয়ার আগে দিয়ে যান ২০ লাখ রুপির একটি ভুয়া চেক।

দিল্লি পুলিশ জানিয়েছে, মোহাম্মদ শরীফ হোটেলে তার একটি বিজনেজ কার্ড এবং আরব আমিরাতে থাকার কার্ড প্রদর্শন করেছিলেন। এছাড়া বিশ্বস্ততা অর্জনে হোটেলের কর্মচারীদের সঙ্গে আমিরাতের বিভিন্ন গল্প বলতেন তিনি।

পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে। তাদের ধারণা, মোহাম্মদ শরীফ যেসব পরিচয় দিয়েছেন এগুলোর সব ভুয়া।

এখন সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর

ফাইভ স্টার হোটেলে ৩০ লাখ টাকার বিল রেখে পালিয়ে গেলেন প্রতারক

আপডেট সময় ০২:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩