ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : ড. মঈন খান বাউফলে মৎস্যজীবী দলের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, মোবাইল ভাঙচুর সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪ মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে পাঁচ মাসের শিশুকে রেখে মাকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪

  • পারভেজ আলম
  • আপডেট সময় ০৯:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও ২৫ বোতল স্কাফ সিরাপসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাকসাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলম হোসেন (৪০), একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের জসিম হোসেন (৩০), নাগাইশ গ্রামের বিল্লাল হোসেন (২২) এবং মনোহরপুর এলাকার সাইফুল ইসলাম (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের পশু হাসপাতাল রোড এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িসহ আলম হোসেনকে আটক করা হয়। বিকেলে অনন্তপুর পশ্চিমপাড়া এলাকায় অপর এক অভিযানে ২৫ বোতল স্কাফ সিরাপসহ জসিম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। দুটি অভিযানেই নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান।

একই দিন এসআই মো. রফিকুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি বিল্লাল হোসেনকে এবং এএসআই রতন কুমার মল্লিক জিআর পরোয়ানাভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৯:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬