ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : ড. মঈন খান বাউফলে মৎস্যজীবী দলের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, মোবাইল ভাঙচুর সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪ মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে পাঁচ মাসের শিশুকে রেখে মাকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংকের আবাদপুকুর এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেনের দাবি, মঙ্গলবার দুপুরে শাখাটির ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) ও অফিস সহকারী রাসেল বাবু (২৮) বগুড়ার সান্তাহার শাখা থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে আবাদপুকুর শাখায় ফিরছিলেন।

পথিমধ্যে পারইল ব্রিজের দক্ষিণ পাশে মোবাইল টাওয়ারের কাছে পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত চার ব্যক্তি তাদের পথরোধ করেন। এ সময় লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় পথচারীরা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’

নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ০৯:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬