ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : ড. মঈন খান বাউফলে মৎস্যজীবী দলের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, মোবাইল ভাঙচুর সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪ মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে পাঁচ মাসের শিশুকে রেখে মাকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সুদরানা উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুদরানা রাস্তার পাশে খাসজমিতে, সুদরানা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ধারে, সুদরানা ক্লাব, উপজেলা চত্বরসহ বিভিন্ন সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ স্থানে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে মোট ৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির চারা রোপণ করা হয়।

রোপণ করা চারার মধ্যে রয়েছে ২০০টি মেহগনি, ৫০টি পেয়ারা, ৫০টি অর্জুন, ৫০টি জলপাই, ৫০টি সুপারি, ২০টি নিম, ২০টি আমলকি, ৫টি তেঁতুল, ৫টি চালতা, ৫টি কৃষ্ণচূড়া, ৫টি বকুল, ৫টি জারুল, ৫টি শিমুল এবং ৫টি শিশু গাছের চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বৃক্ষ কেবল আমাদের অক্সিজেন সরবরাহ করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অপরিসীম ভূমিকা পালন করে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষ্যেই আনসার ও ভিডিপির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ পৃথিবী গঠনে গাছের ভূমিকা অপরিসীম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’

আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০৭:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬