ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : ড. মঈন খান বাউফলে মৎস্যজীবী দলের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, মোবাইল ভাঙচুর সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪ মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে পাঁচ মাসের শিশুকে রেখে মাকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনস্পট তিন্দুতে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন পর্যটক আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় হতাহত সবাই পর্যটক এবং কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা।

দুর্ঘটনাকবলিত স্থানটি থানচি উপজেলা সদর থেকে দুর্গম এবং নেটওয়ার্কবিহীন হওয়ায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় ও বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

এদিকে, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই স্থানীয়দের সহযোগিতায় বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনা করেন।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃধা জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত পাঁচ পর্যটককে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

আপডেট সময় ০৮:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬