ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় : ড. মঈন খান বাউফলে মৎস্যজীবী দলের সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, মোবাইল ভাঙচুর সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-স্কাফসহ গ্রেপ্তার ৪ মঠবাড়িয়ায় বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ কালিহাতীতে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে পাঁচ মাসের শিশুকে রেখে মাকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আত্রাইয়ে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

মঠবাড়িয়ায় ওয়াই-ফাই সংযোগ না দেওয়ার প্রতিবাদ, গৃহকর্তাকে হাতুড়িপেটা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে ওয়াই-ফাই (ইন্টারনেট) সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পরও সংযোগ না দেওয়ার প্রতিবাদ করায় ইয়াহিয়া ওরফে আলামিন (২৮) নামে এক যুবককে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ওয়াই-ফাই ব্যবসায়ী মিজান সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনায় আহত আলামিনের স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে শনিবার (৩ অক্টোবর) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন—মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজ নগর গ্রামের মোস্তফা সরদারের ছেলে মিজান সরদার (২৩), আলতাফের ছেলে জুয়েল (২৪), সোনা মৃধার ছেলে সাগর (২২), ইউনুস আলীর ছেলে জুয়েল (২০) ও হাফিজুর রহমানের ছেলে মামুন (৩৫)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সরদার পৌর শহরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট (ওয়াই-ফাই) সংযোগ দেওয়ার ব্যবসা করেন। বাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা বলে কিছুদিন আগে তিনি ভুক্তভোগী আলামিনের কাছ থেকে ৪ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পরও বাড়িতে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় আলামিন মিজানের কাছে এর কারণ জানতে চান। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় মিজান সরদার আলামিনকে দেখে নেওয়ার হুমকি দেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় সমবায় মার্কেটের জালাল নামে এক ব্যক্তির দোকানের সামনে আলামিনকে একা পেয়ে এলোপাতাড়ি হাতুড়িপেটা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে আলামিনের মাথা ফেটে গুরুতর রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয়রা তাকে হামলাকারীদের কবল থেকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হামলার সময় আলামিনের ব্যবহৃত মোবাইল ফোন ও পকেটে থাকা সাড়ে চার হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’

মঠবাড়িয়ায় ওয়াই-ফাই সংযোগ না দেওয়ার প্রতিবাদ, গৃহকর্তাকে হাতুড়িপেটা

আপডেট সময় ০৪:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬