ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

স্মার্ট প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্রাফিক ক্যামেরা নিয়ে ভারতে দেখা গেল নতুন বিভ্রান্তি। বাইক চালকের পিঠে ঝোলানো একটি গিটারকে ‘পেছনের আরোহী’ ভেবে ভুল করেছে এআই ক্যামেরা! শুধু তা-ই নয়, হেলমেট না পরার অপরাধে সোজা ৫০০ রুপি জরিমানার ‘ই-চালান’ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই স্কুটি মালিকের কাছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বেঙ্গালুরু শহরের হেব্বাল এলাকার বাসিন্দা সৌভিক দত্ত গত ১৫ সেপ্টেম্বর পিঠে গিটার ঝুলিয়ে ই-স্কুটিতে চেপে যাচ্ছিলেন। রাস্তায় বসানো একটি এআই ক্যামেরা তাঁর গিটারটিকে দ্বিতীয় কোনো আরোহী হিসেবে শনাক্ত করে এবং মাথায় হেলমেট না থাকার অজুহাতে স্কুটির নামে জরিমানার চালান তৈরি করে। পরদিনই সৌভিকের স্ত্রীর কাছে সেই ৫০০ রুপির ট্রাফিক চালানের বার্তা পৌঁছায়।

ঘটনায় তাজ্জব বনে যান সৌভিক।

ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাফিক পুলিশকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আমি একা আমার স্ত্রীর টু-হুইলারে পিঠে গিটার ঝুলিয়ে যাচ্ছিলাম। আর হেলমেট ছাড়া পেছনে লোক বসানোর অপরাধে আমার স্ত্রীর কাছে ট্রাফিক চালান এসেছে! এআই প্রযুক্তির ট্রাফিক নজরদারির নমুনা দেখুন! দয়া করে চালানটি বাতিল করুন।’

সঙ্গে চালানের ছবিও পোস্ট করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার নির্ভুলতা নিয়ে জোর আলোচনা শুরু হয়।

বিষয়টি নজর এড়ায়নি বেঙ্গালুরু ট্রাফিক পুলিশেরও। তারা দ্রুত সৌভিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখার এবং ভুল চালান পর্যালোচনার নির্দেশ দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

গিটারকে যাত্রী ভেবে হেলমেটের মামলা দিল ‘এআই ক্যামেরা’

আপডেট সময় ০১:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬