ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিমুদ্দিনের বিরুদ্ধে আগেও ছিল জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল: মুক্তিযুদ্ধমন্ত্রী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান রাষ্ট্রপতির সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের সুন্দরবন ভ্রমণ কুমিল্লায় ঝোপের নিচে বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তর প্রদেশ, নিহত ৫৬ মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী পদ নয়, কাজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন বিদায়ী ওসি মনিরুজ্জামান নারীকণ্ঠে প্রেমের অভিনয়, সেনা সদস্য সেজে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেপ্তার টিটু

নারীকণ্ঠে প্রেমের অভিনয়, সেনা সদস্য সেজে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেপ্তার টিটু

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরিহিত ছবি ব্যবহার করে এক ইতালি প্রবাসীর পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর উত্তরায় অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত তোফায়েল আলম টিটু ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নাগলা বাজার, আমতৈল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিম উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন বারীশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগম (৪৬)-এর ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খান (২২)-এর সঙ্গে ফেসবুকে ‘নারী যোদ্ধা’ নামক একটি আইডির মাধ্যমে পরিচয় হয় টিটুর। টিটু বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরিহিত ছবি ও ভিডিও ব্যবহার করত এবং ফোনে হুবহু নারীকণ্ঠে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে নিজের মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে শাহাদাতের মায়ের কাছ থেকে আনুমানিক ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী পরিবার প্রথমে আদালতে সিআর মামলা দায়ের করলে প্রাথমিক তদন্তে বিকাশ ও নগদের লেনদেনের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা (মামলা নং-২৮, তারিখ-১০/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড) রুজু করা হয়। গত ১৩ সেপ্টেম্বর থেকে পিবিআই ঢাকা জেলা স্বউদ্যোগে মামলাটির তদন্ত শুরু করে।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম-এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনজুর রহমান অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর আসামি তোফায়েল আলম টিটু বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

পিবিআইয়ের তদন্তে দেখা গেছে, টিটু নারীকণ্ঠে কথা বলতে পারদর্শী হওয়ায় এই কৌশলকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে দেশে ও প্রবাসে থাকা বিভিন্ন লোকজনের সঙ্গে নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। এছাড়া কিশোরগঞ্জ জেলার আদালতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ, পিপিএম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত এ ধরনের প্রতারণা রোধে এবং জড়িয়ে পড়া চক্রগুলোকে আইনের আওতায় আনতে পিবিআইয়ের নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিমুদ্দিনের বিরুদ্ধে আগেও ছিল জমি দখলের অভিযোগ

নারীকণ্ঠে প্রেমের অভিনয়, সেনা সদস্য সেজে ৭ লাখ টাকা হাতিয়ে গ্রেপ্তার টিটু

আপডেট সময় ০৫:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬