ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল “সারাদেশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: “গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন, ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার এমপি।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় সরাসরি উপস্থিত হতে না পেরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “গণতন্ত্র কেবল ভোট দেওয়ার অধিকার নয়; গণতন্ত্র হলো প্রতিটি মানুষের বাকস্বাধীনতা, প্রত্যেকের মতামতের প্রতি শ্রদ্ধা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। এই গণতন্ত্রকে টেকসই করতে হলে আমাদের প্রয়োজন ন্যায়বিচার।” তিনি আরও বলেন, “আইন যখন সবার জন্য সমান হবে, যখন ধনী-দরিদ্র নির্বিশেষে প্রত্যেকে তার ন্যায্য অধিকার ফিরে পাবে, তখনই সমাজে শান্তি ও ভারসাম্য ফিরে আসবে। আমাদের দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা মেনে চললে সমাজে কোনো অন্যায়, অবিচার ও দুর্নীতি টিকতে পারবে না।”সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন:মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন।মুফতী মনির কাসেমী, গভর্নর, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস।মুফতী শরিফুল্লাহ, বিশিষ্ট ধর্মীয় আলেম।এনামুল হাসান, চেয়ারম্যান, আজাদী মঞ্চ।আব্দুল মান্নান, সাবেক ভাইস প্রেসিডেন্ট, যুবদল কেন্দ্রীয় কমিটি।ইঞ্জিনিয়ার কবীর হোসেন, আহ্বায়ক, আইডিইবি এবং উপদেষ্টা, শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি।প্রফেসর ড. এস.এম ইকবাল হোসেন, ট্রেজারার, এশিয়ান ইউনিভার্সিটি।জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি, ওলামাদল ঢাকা মহানগর শাখা।হাবিবুর রহমান পান্না, সাবেক সভাপতি, বরগুনা জেলা যুবদল।এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মহিউদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন, কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী বেল্লাল হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. আবুল ফজল মেহেদী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সালাম মাঝি এবং বাউফল উপজেলা যুবদল নেতা মৃধা তারেক রহমান প্রমুখ।
বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের ভাত খাওয়া কমেছে ২৫%, পাতে বাড়ছে মাছ-মাংস-ফল

গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬